Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি চেষ্টার অভিযোগে দু’জন আটক

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৪:৩৫ পিএম
ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি চেষ্টার অভিযোগে দু’জন আটক

আটককৃত মোহাম্মদ রকিবুল ইসলা এবং মোহাম্মদ মাসুম। ছবি: ধ্রুব নিউজ

 

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এলাকার মো. নুরুল হকের ছেলে মো. হুমায়ুন কবির শাহীন জানান, এর আগেও তার ট্রান্সফরমার দুইবার চুরি হয়েছে। এদিন ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি রাস্তার পাশে স্থাপিত ট্রান্সফরমারের কাছে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের হাতে রড, করাত ও কাটার মেশিন ছিল। তিনি তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা তাকে এলোপাতাড়ি ঘুষি মেরে পাশের মাঠ দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় গ্রামজুড়ে খোঁজ শুরু হলে কাশিপুর বাজারের নাইট গার্ডরা দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন রাজারহাট সীতারামপুর  গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে মোহাম্মদ রকিবুল ইসলাম (৪৫) এবং খুলনার দিঘলিয়া মহেশ্বরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মাসুম (২৮) ।

আটককৃতদের কাছ থেকে “এইচএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড” নামের একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভুয়া পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ বলেন, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ট্রান্সফরমার চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম কাদির বলেন, এ ধরনের ট্রান্সফরমার চুরি বিদ্যুৎ সরবরাহ ও সেচ কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর, মল্লিকপুর, পদ্মপুকুর, চাপাতলা, মির্জাপুর ও দোস্তপুর এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এতে সেচ কার্যক্রম ব্যহত হয়ে স্থানীয় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চক্রের মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তার করা না গেলে এলাকায় ট্রান্সফরমার চুরি আরও বেড়ে যেতে পারে।

ধ্রুব/এস.আই

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)