Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১২:০৪ এ এম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১২:২১ পিএম
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

যশোর আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি প্রার্থী (উপরে) এ এইচ ছাবিরুল হক সাবু ও ইসমত হাসার / নিচে সাধারণ সম্পাদক প্রার্থী নুর আলম পান্নু, আ ক ম মনিরুল ইসলাম, মোস্তফা হুমায়ুন কবির ও এমদাদুল হক এমদাদ ছবি: ধ্রুব নিউজ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মুখোমুখি জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিল

যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের নির্বাচন আজ শনিবার। সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ভোটার ৬০২ জন। সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে চারজনসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু এবং জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী ইসমত হাসান। সাবু যশোর জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি। তিনি সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করছেন। অপর প্রার্থী ইসমত হাসান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

সাধারণ সম্পাদক পদে চার প্রার্থী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নূর আলম পান্নু, লইয়ার্স কাউন্সিলের আ. ক. ম. মনিরুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির মোস্তফা হুমায়ুন কবির মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ইমদাদ।

সমিতি সূত্রে জানা গেছে, সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ রুহুল কুদ্দুস কচি, গাজী মুহা. মাহফুজুর রহমান, মনজুর কাদের আশিক, মাহাবুবুর রহমান মাহবুব ও এস এম আব্দুর রাজ্জাক। যুগ্ম সম্পাদক পদে দুটি আসনের বিপরীতে লড়ছেন রিনা আখতার মিলি, ওজিহুর রহমান, তাহমিদ আকাশ ও কামরুন নাহার কনা।

সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন, সিরাজুল ইসলাম সাগর ও গোলাম মোস্তফা সুমন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে লড়ছেন মুস্তাকিম মোস্তফা খান ও শামীম আহমেদ চৌধুরী। সদস্য পদে প্রার্থী হয়েছেন সুদীপ্ত কুমার, জাকির হোসেন, উবায়ের হোসেন ও শামস ইমরান।

এদিকে, গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সোহেল।

নির্বাচন কমিশনার সূত্র জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার কার্যক্রম সম্পন্ন করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)