নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত ছবি: ধ্রুব নিউজ
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সমিতির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়েছে।
সমিতির সহ-সভাপতি বাসুদেব বিশ্বাসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর। সভায় বক্তব্য রাখেন সিনিয়ার আইনজীবী নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, এম এ লতিফ, মাহাবুবুর রহমান, আব্দুল কাদের আজাদ, সোহেল শামীম, আর এম ময়নুল হক খান ময়না, ওয়াজিউর রহমান প্রমূখ।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা শেষে তা অনুমোদন করা হয়।