Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৮:২৭ পিএম
যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’

যশোর শহরে অনুষ্ঠিত হয়েছে "জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬" ও কুইজ প্রতিযোগিতা। ছবি: ধ্রুব নিউজ

“সুস্বাস্থ্য আর যোগ্যতায় এগিয়ে রবো বিশ্বটায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোর শহরে অনুষ্ঠিত হয়েছে "জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬" ও কুইজ প্রতিযোগিতা।

আজ বুধবার সকালে জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ যশোর শহর শাখার উদ্যোগে শহরের বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী বীর শিশু শহীদদের স্মরণে টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। শহীদদের নামে নামাঙ্কিত দলগুলো হলো: শহীদ আবদুল আহাদ টিম , শহীদ জাবির ইব্রাহিম টিম, শহীদ আনাস টিম, শহীদ রিয়া ঘোপ টিম।

প্রতিযোগিতাপূর্ণ খেলা শেষে ফাইনালে শহীদ রিয়া ঘোপ টিমকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ আবদুল আহাদ টিম। পুরো টুর্নামেন্টটি পরিচালনা করেন ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পর্যবেক্ষণ করেন তানজিমুল উম্মাহ মাদ্রাসা যশোর শাখার ক্রীড়া শিক্ষক হারুনুর রশিদ, ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার পরিচালক মুহিবুল্লাহ হুসাইন এবং সাংস্কৃতিক সম্পাদক মাহদী মুবাশ্বির।

খেলা ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনন্দমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)