Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে আলী কদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৬:১৯ পিএম
বেনাপোলে আলী কদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আলহাজ আলী কদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ (সিজন-১) উদ্বোধন হয় আজ ছবি: ধ্রুব নিউজ

বেনাপোল যশোরের বেনাপোলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সাবেক সংসদ সদস্য আলহাজ আলী কদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ (সিজন-১)। শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বেনাপোল পৌরসভার দলগুলোর অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

আজ বেনাপোল বলফিল্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সহসভাপতি আতিকুজ্জামান সনি। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শামসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইকরামুল করিম বাবুল। পুরো অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন রায়হানুজ্জামান দীপু, স্বাগত বক্তব্য দেন সাবিরুল হক সাবু।

উদ্বোধনী দিনে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস)-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি আগামী কয়েক দিন চলবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)