Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মিরাজের ঘূর্ণিতে কুপোকাত ল্যাথাম

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০১:০২ পিএম
মিরাজের ঘূর্ণিতে কুপোকাত ল্যাথাম

ব্ল্যাক ক্যাপদের অধিনায়ক টম ল্যাথামের উইকেটটি নেন মিরাজ ছবি: সংগৃহীত

মিরপুরের উইকেটে স্পিন ভেলকি দেখালেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাঁর করা নিচু হয়ে আসা এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ল্যাথামের বিদায়ে ভেঙেছে তৃতীয় উইকেটে গড়া ৩৩ রানের গুরুত্বপূর্ণ জুটিটি।

ইনিংসের ২৭তম ওভারের তৃতীয় বলটি ছিল দেখার মতো। মিরাজের করা বলটি কিছুটা নিচু হয়ে দ্রুত ভেতরে ঢুকে আসে। ব্যাকফুটে গিয়ে সামলানোর চেষ্টা করলেও ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি ল্যাথাম। বল সরাসরি স্টাম্পে আঘাত হানলে ১৫ বলে ১৪ রান করেই থামতে হয় কিউই অধিনায়ককে।

দলীয় ১২৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে সফরকারীরা। তবে অন্যপ্রান্তে নিকোলস দারুণ ব্যাটিং করে ৬৭ রানে অপরাজিত আছেন। ল্যাথামের বিদায়ের পর ক্রিজে এসেছেন নতুন ব্যাটার মুহাম্মদ আব্বাস। বাংলাদেশের লক্ষ্য এখন দ্রুত আরও কিছু উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)