Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর পৌরসভার পক্ষ থেকে ৪৬ মণ্ডপে ২ লাখ ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৬:২০ পিএম
যশোর পৌরসভার পক্ষ থেকে ৪৬ মণ্ডপে ২ লাখ ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা

ছবি: ধ্রুব নিউজ

যশোর পৌর এলাকার পূজামণ্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে ৪৬টি মণ্ডপে মোট ২ লাখ ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতে মণ্ডপপ্রতি ৬ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এ উপলক্ষে সোমবার বিকেলে পৌরসভার সভাকক্ষে পূজা পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে পৌরসভা প্রশাসক রফিকুল হাসান বলেন, পূজামণ্ডপগুলোতে যাতায়াতের অনুপযোগী রাস্তাগুলো দ্রুত চলাচলের উপযোগী করে দেওয়া হবে। সেই সাথে পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। এছাড়া আগামী বছর বর্ষার আগেই শহরের লালদীঘি দৃষ্টিনন্দন করে গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম সম্পাদক অলক ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু, সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান, সহকারী প্রকৌশলী জুবায়ের রহমান, সাইফুল ইসলাম তুহিনসহ পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)