Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫২ পিএম
চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

যশোরের চৌগাছায় নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম পাশাপোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। শনিবার বিকেলে রঘুনাথপুর গ্রামের বাসিন্দা তপুর নির্মাণাধীন একতলা বসতবাড়িতে কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত একটি রড রাস্তার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক প্রধান তারের সংস্পর্শে এলে তৌহিদুল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

ঘটনা বুঝতে পেরে বাড়ির লোকজন ও অন্য শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের মরদেহ রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)