Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৩১ পিএম
যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ছবি: ধ্রুব নিউজ

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ১২৪টি ভারতীয় শাড়ি, ১২টি টু-পিস, ৫৫টি বিভিন্ন পোশাক সামগ্রী, ৪ কেজি কিসমিস, সাড়ে ৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুসকা, ২৭টি টেনিস বল, ১ কেজি আমসত্ত্ব, ১২৫টি চকলেট ও ৪৮০টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)