Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেশে সারের মজুত পর্যাপ্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৬:৩৩ পিএম
দেশে সারের মজুত পর্যাপ্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। এ ছাড়া প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে কোনো ঘাটতি না হয়।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা সারসহ সরকারের সাম্প্রতিক বিভিন্ন তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মোট ১৩ লাখের বেশি (১৩.৬৫৬) মেট্রিক টন সার গুদাম মজুত আছে। ২০২৫-২৬ অর্থবছরের এ সময় সারের মজুত ছিল ১৩ লাখ মেট্রিক টন।

কোনো কোনো জায়গায় সার বিতরণে অনিয়মের খবর পত্রিকায় আসার কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন এটি তারা খেয়াল করেছেন এবং দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

কিছুটা বিতরণের অনিয়ম আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের সমস্যা—এগুলো হচ্ছে। কোনো কোনো ডিলার তাঁর বরাদ্দের সার উত্তোলন করছেন না। এ ধরনের ঘটনার কারণে কোনো জায়গায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তবে তাঁরা আশা করছেন এটা বেশি দূর এগোবে না।

সংবাদ সম্মেলনে গ্যাসের বিভিন্ন তথ্য, আন্তর্জাতিক প্রেক্ষাপট ও চ্যালেঞ্জের কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, গ্যাসের যথেষ্ট ভালো একটা অবস্থানে যেতে দুই বছরের মতো সময় লাগবে। তার মানে এই না যে আগের চেয়ে খারাপ থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)