Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে পুলিশের কঠোর নজরদারি, ছাত্রলীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৪:৪৭ পিএম
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৭:২২ পিএম
বেনাপোলে পুলিশের কঠোর নজরদারি, ছাত্রলীগ নেতা আটক

বেনাপোলে পুলিশের কঠোর নজরদারি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছবি: বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। একই সঙ্গে নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হয়েছেন- হাবিবুর রহমান হাবিব (৩৫) বেনাপোল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গয়ড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি ওই ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবার নাম শওকত আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানায় গত ৫ জুন দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, ১৫ আগস্টকে ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো প্রভাব বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বেনাপোলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নাশকতা, সহিংসতা কিংবা সন্ত্রাসী তৎপরতার কোনো চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ১৫ আগস্ট সামনে রেখে বেনাপোল এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সীমান্তবর্তী বেনাপোলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)