Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বাঘারপাড়া প্রতিনিধি বাঘারপাড়া প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৪:৩৪ পিএম
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৭:২৪ পিএম
বাঘারপাড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

যশোর বাঘারপাড়ায় তিন শিশুর মৃত্যু ছবি: বাঘারপাড়া প্রতিনিধি

যশোর বাঘারপাড়া ‍উপজেলায় পুকুরে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলোরা হলেন- জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০), একই গ্রামের নিছার আলী মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।
ইউপি সদস্য সরোয়ার হুসাইন জানান, আজ দুপুরে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যা অনেক কষ্ট এবং বেদনাদায়ক। তিন শিশুকে একই পুকুরে পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। এক পর্যায়ে তারা তিনজন বাগানের মধ্যে গভীর ওই পুকুরে ডুবে যান। খবর পেয়ে পরিবারের লোক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য সরোয়ার হুসাইন বলেন, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের। সেটি এক রকমের পরিত্যক্ত ছিল। সেখানে লোকজন তেমন একটা গোসল করতে যায় না।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)