Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইজিবাইক দুর্ঘটনায় শিক্ষিকা আহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০১:১৯ পিএম
আপডেট : রবিবার, ২১ জুন,২০২৬, ০৩:৪৩ পিএম
ইজিবাইক দুর্ঘটনায় শিক্ষিকা আহত

কর্মস্থলে যাওয়ার পথে ইজিবাইক দুর্ঘটনায় প্রধান শিক্ষিকা আহত ছবি:

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মথরাপুর এলাকায় ইজিবাইক দুর্ঘটনায় এক প্রধান শিক্ষিকা আহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ইসরাত জাহান (৫৪) যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের বাসিন্দা। তিনি তীরের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং রেজাউল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে ইসরাত জাহান ইজিবাইকে করে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মথরাপুর এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে আহত শিক্ষিকার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তার স্বজনরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)