ঝিকরগাছা প্রতিনিধি
ঝিকরগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ছবি: ঝিকরগাছা প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন এবং ঝিকরগাছা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে কুল্লা বাজারে এবং ঝিকরগাছা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে জয়কৃষ্ণপুর গ্রামে পৃথকভাবে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি এমপি।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাবিরা নাজমুল মুন্নি এমপি দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মর্তুজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।