Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ১০:২২ পিএম
কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ধ্রুব নিউজ

এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য আগামী দিনে এ মহাসড়ককে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরে শিগগির চার লেন থেকে এটিকে ছয় লেন করার কাজ শুরুর কথা বলেন তিনি।

একই সঙ্গে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে কৃষকসহ দেশের সবার ভাগ্য বদলাতে সরকার কাজ করছে বলে তুলে ধরেন তিনি।

একদিনের সফরে কক্সবাজারে এসে দিনের অন্যান্য কর্মসূচি শেষে চকরিয়ায় জনসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাতে পৌর বাস টার্মিনালের সামনের এ সমাবেশ মঞ্চে গিয়ে পৌঁছান সরকারপ্রধান। জেলা বিএনপি আয়োজিত এ সভায় স্থানীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বক্তৃতা দিতে আসেন তারেক রহমান।

তার বক্তব্য শুনতে হাজারো মানুষ সভাস্থলে অপেক্ষা করছেন বিকাল থেকে।

তারেক রহমান বলেন, ‘বিমানবন্দর থেকে আসার পথে আমি সালাহউদ্দিন আহমদ সাহেবকে জিজ্ঞাসা করলাম যে এই সোজা রাস্তাটা কোথায় গেছে? তখন সালাহউদ্দিন সাহেব বললেন এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রামে। আমি তখন তাকে বললাম এই রাস্তা তো আজকে থেকে ২৫ বছর আগে যা দেখে গেছি আজকেও তো একই রকম রয়ে গেছে।

‘কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সোজা রাস্তাটি চলে গেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি অন্ততপক্ষে চার থেকে ছয় লেন হওয়া উচিত। এই রাস্তার কাজ আমরা ইনশআল্লাহ দ্রুতই হাত দিব। চট্টগ্রাম টু কক্সবাজারের যেই রাস্তাটি সেটি আমরা চার থেকে ছয় লেন করবো ইনশাআল্লাহ। ”

এদিন সকালে আকাশপথে কক্সবাজারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এরপর সরকারপ্রধান পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন, অংশ নেন সুধী সমাবেশে।

এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি।

এরপরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। চকরিয়ার জনসভা শেষে তিনি কক্সবাজারে লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন। এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন।

দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পরে গত বছরের ২৫ ডিসেম্ব দেশে ফেরন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তারেক রহমানের এটিই প্রথম কক্সবাজার সফর।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)