Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৭:৫৬ পিএম
ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

যশোরের ঝিকরগাছা উপজেলার জামালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে হাবিবুর রহমান (৩৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।

আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী নুরুজ্জামান, আহাদ ও তরিকুল ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হাবিবুরের ওপর অতর্কিত হামলা চালায় এবং দা দিয়ে তার মাথায় কুপিয়ে জখম করে।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের মাথায় গুরুতর আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনার পর থেকে জামালপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)