Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নাভারণে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৮:২০ পিএম
আপডেট : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৮:৪৩ পিএম
নাভারণে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক আহত

ছবি: প্রতীকী

শার্শা উপজেলার নাভারণ এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সজল (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (০৮ মে) দুপুর ১২টায় নাভারণ আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত সজল ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের ইব্রাহিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সজল হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে নাভারণের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, আহত সজল এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)