Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরির অভিযোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৭:১১ পিএম
ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরির অভিযোগ

মোটরসাইকেল চুরির অভিযোগ অভিযুক্ত ধানকাটা শ্রমিক (ছদ্মবেশী) রুবেল। ছবি: সংগৃহীত

অভয়নগরে ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে কৃষকের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানের সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেল ফিরে পেতে ও চোর ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভূক্তভোগী কৃষক রুমান সরদার। 

রুমান সরদার বলেন, গত ৩০ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মুরলী বাজার এলাকার সাত্তার মোড়লের ছেলে পরিচয়ে রুবেল (৩৫) নামে এক যুবককে ধানকাটা শ্রমিক হিসেবে কাজ দেন।  এরপর তাদের বাড়িতে থেকে ধানকাটার কাজ শুরু করে সে। গত শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানে যান রুমান ও রুবেল। কিছু সময় পর রুমানের কাছ থেকে চাবি নিয়ে কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় রুবেল। চুরি হওয়া সুজুকি ১১৩ সিসি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর (বাগেরহাট- হ-১২-৬৩৫৩, ইঞ্জিন-এফ৪ই৬-৩১৭৮২৭, চেসিস- আরএমবিএল-এনএফ৪জেই-০০৯২৯২)।

রুমান সরদার আরো বলেন, ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে গেছে রুবেল। ঘটনার পর তার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ করেছি।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)