Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এক ভারতীয় নাগারিক ও ২২টি পাসপোর্টসহ আটক ১ জনের একদিন করে রিমান্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৯:২৭ পিএম
এক ভারতীয় নাগারিক ও ২২টি পাসপোর্টসহ আটক ১ জনের একদিন করে রিমান্ড

ছবি: প্রতীকী

যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড (হীরক) ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক সুজাউদ্দিন এবং বিদেশি মুদ্রা ও ২২টি পাসপোর্টসহ ফয়সাল হাওলাদার কলিন্সের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে ও ফয়সাল যশোর শহরের বেজপাড়া মেইন রোডের শাহ আলম হাওলাদারের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২ এপ্রিল যশোরের বিজিবি সদরের নতুন হাট বাজার এলাকা থেকে ভারতীয় নাগরিক সুজাউদ্দিনকে আটক ও তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক) ও বাংলাদেশী ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮শ’ ৮০ ভারতীয় রুপি, ৫শ’৫০ ইউএস ডলার, ২শ’ থাই বাথ, একটি মোবাইল ও একটি ঘড়ি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। এ মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান খাঁন আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে ৫ এপ্রিল আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর দিকে, গত ২১ এপ্রিল যশোরের বিজিবি শহরের  রেল রোডস্থ সোনালী ব্যাংকের সামনের একটি শাড়ি হাউজে অভিযান চালিয়ে ফয়সাল হাওলাদারকে আটক করে। এসময় তার কাছ থেকে বিদেশি মুদ্রা ও বাংলাদেশি ২২টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই নুর উন নবী গত ২২ এপ্রিল আটক আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)