কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আহত আসিফ ইকবাল কাজল। ছবি: সংগৃহীত
সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল ও তার মেজো মেয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ ২৫ এপ্রিল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজনই বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
আহতদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে পরিবারের পক্ষে দোয়া কামনা করা হয়েছে।
ধ্রুব/এস.আই