নিজস্ব প্রতিবেদক
জরিমানা করা আমিন ইলেকট্রনিক্সকে ছবি: ধ্রুব নিউজ
যশোরে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় আল-আমিন ইলেকট্রনিক্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া।
বেঞ্চ সহকারী সাহিদুর রহমান জানান, সরকারি নির্দেশ অমান্য করে রাত ৯টা পর্যন্ত শহরের মাইকপট্টি এলাকায় আল-আমিন ইলেকট্রনিক্স দোকানটি খোলা রাখা হয়েছিল। এই অপরাধে দণ্ডবিধি অনুযায়ী দোকান মালিক আমিনুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।