নিজস্ব প্রতিবেদক
ইয়াবা ট্যাবলেটসহ আটক মিরাজ দফাদার । ছবি: সংগৃহীত
১২শ' পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিরাজ দফাদার নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মিরাজ শহরের শংকরপুর সাদেক দারোগার মোড় এলাকার মৃত নওয়াব আলী দফাদারের ছেলে। শনিবার বিকেলে যশোর-চৌগাছা সড়কের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালায়। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকার মুজাহিদ ভবনের সামনে থেকে সন্দেহজনকভাবে মিরাজ দফাদারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশিকালে ১২শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
ধ্রুব/এস.আই