Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মাইক্রোবাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:৫১ পিএম
যশোরে মাইক্রোবাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৫

ছবি: সংগৃহীত

যশোরে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার নগরবর্ণি গ্রামের মনিরুল (৫২), তাঁর ছেলে শামীম (৩০), নজরুলের ছেলে শিমুল (৩২), সৈয়দ আলীর ছেলে সোহান (২৬) এবং সাহা আলমের ছেলে শাহাবুদ্দিন (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বিকেলে একটি মাইক্রোবাসে করে তাঁরা চৌগাছা থেকে যশোর শহরের দিকে আসছিলেন। পথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বেলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা পাঁচজন আহত হন।

পরে তাঁদের সঙ্গে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে শাহাবুদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)