Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কেক কেটে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৭:১৬ পিএম
যশোরে কেক কেটে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: ধ্রুব নিউজ

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে নিয়ে যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা শেষে কেক কেটে, মিষ্টিমুখের মাধ্যমে উৎসব হয়েছে। সোমবার বিকালে প্রেসক্লাব যশোরে জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

যশোর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে ও পৌর শাখার প্রধান সমন্বয়ক এস এম মাসুম বিপ্লবের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সম্পাদক নূর ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শ্রম অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবিতা খানম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন শেখ আপন, শ্রম অধিকার পরিষদের জেলা সভাপতি হুমায়ুন কবির মনা, সাধারণ সম্পাদক তারেক হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান শাহীন ও সদর উপজেলা গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)