Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে এক দিনে পুলিশের চার অভিযানে গ্রেপ্তার ৪

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৭:০৮ পিএম
কোটচাঁদপুরে এক দিনে পুলিশের চার অভিযানে গ্রেপ্তার ৪

ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অপহরণ মামলার এজাহারনামীয় এক আসামিকে যশোর থেকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে সলেমানপুর শেখপাড়া এলাকার ইব্রাহিম হোসেনকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়। ডোপ টেস্টে ফল পজিটিভ আসার পর তাঁকে সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১৬ ও ২১ নম্বর বিধানে দোষী সাব্যস্ত করে তাঁকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন।

একই দিন রামচন্দ্রপুর এলাকার বকুল হাসনাতকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ডোপ টেস্টে ফল পজিটিভ আসার পর আদালত তাঁকে ৯ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত দুজনকেই আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ২৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. ইবাদত হোসেন (৩৫) ও মো. মোস্তাফিজুর রহমান ডালিমকে (৪২) গ্রেপ্তার করা হয়। ইবাদত হোসেন বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং ডালিম কোটচাঁদপুর পৌর যুবলীগের সদস্য বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কোটচাঁদপুর মডেল থানার ২১ সেপ্টেম্বরের ১৬ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ধারায় তদন্ত চলছে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা অপহরণ মামলায় এজাহারনামীয় আসামি তানভীর খানকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ অক্টোবর যশোর কোতোয়ালি থানার বসুন্দিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে মামলার ভিকটিম সুরাইয়া আক্তার সুমাইয়াকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)