Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৩১ অক্টোবর লং মার্চ সফল করার লক্ষ্যে অভয়নগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৮:০৩ পিএম
৩১ অক্টোবর লং মার্চ সফল করার লক্ষ্যে অভয়নগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৩১ অক্টোবর লং মার্চ সফল করার লক্ষ্যে অভয়নগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন অভয়নগর উপজেলা কার্যালয়ে রোববার (২৫ অক্টোবর) ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা সহকারী সেক্রেটারী মোঃ গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষধ সদস্য এড. আল- মামুন, অভয়নগর উপজেলা সহকারী সেক্রেটারী মাও. আব্দুল করিম, উপজেলা অফিস সম্পাদক শরীফ বেলাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন অভয়নগর উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারী ইউনুস আকুঞ্জি উপজেলা মিডিয়া সম্পাদক মোঃ আশিকুল ইসলাম সহ অনন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অভয়নগর উপজেলা আমির সরদার শরিফ হোসেন সভাপতিত্ব করেন, সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা সেক্রেটারী অধ্যাপক মহিউল ইসলাম।

অনুষ্ঠানে শেষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন অভয়নগর উপজেলা কার্যালয়ে সামনে থেকে লং-মার্চের প্রস্তুতি উপলক্ষে মিছিল বের হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)