Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৭:৩০ পিএম
৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ ছবি: ধ্রুব নিউজ

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন। রবিবার সন্ধ্যার সময় শহরের দড়াটানা ভৈরব চত্ত্বর থেকে তারা লিফলেট বিতরণ শুরু করেন। তারপর বড় বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে তারা লিফলেট বিতরণ করেন। লিফলেটের মাধ্যমে তারা সাতদফা দাবি তুলে ধরেন।

যশোর সদর উপজেলা এনসিপির আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম-সদস্য সচিব আব্দুর রহমান, সাজিদ সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক আশা লতা, সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ কবির, সদস্য মোহাম্মদ হাসান, সদর উপজেলার আহবায়ক ফিরোজ হাসান, ছাত্রশক্তির জেলা সদস্য সচিব আল হাসিব প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)