Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৮:৪২ পিএম
যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’

শোরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বার্ষিক ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বার্ষিক ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) শহরের কারবালা ওয়াপদা খ্রিস্টান কবরস্থানে মৃত স্বজনদের স্মরণ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার চিরশান্তি কামনায় দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টধর্মাবলম্বীরা তাদের সমাহিত স্বজনদের কবরে সমবেত হন। নারী, পুরুষ ও শিশুরা কবরগুলোতে ফুল দিয়ে এবং মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে মৃত স্বজনদের স্মরণ করেন। পরে বিশেষ প্রার্থনা ও আশীর্বাদের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

ক্যাথলিক মণ্ডলীর ফাদার নিকোলাস মণ্ডল বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। এ সময় পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনা এবং তাদের ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য প্রার্থনা করা হয়।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস বলেন, ২ নভেম্বর বিশ্বব্যাপী ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ মৃত স্বজনদের স্মরণ করেন। এ দিন দাদা-দাদি, বাবা-মা, ভাই-বোন, সন্তানসহ পরলোকগত আত্মীয়স্বজনদের আত্মার চিরশান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা ও তাঁদের স্বর্গবাসের জন্য উৎসর্গ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, আগস্টিনা সরকার, চিকিৎসক অসিত বিশ্বাস, জোসেফ দাস ও রিতা বিশ্বাসসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)