Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে জাতীয় পার্টির জেলা আহ্বায়ক ও সদস্যসচিবসহ ২৫ নেতার একযোগে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৯:২৭ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ১০:১৭ পিএম
যশোরে জাতীয় পার্টির জেলা আহ্বায়ক ও সদস্যসচিবসহ ২৫ নেতার একযোগে পদত্যাগ

জাতীয়পার্টির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনন করেন। ছবি:

যশোর জেলা জাতীয় পার্টিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবসহ বিভিন্ন স্তরের ২৫ জন শীর্ষনেতা একযোগে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই যৌথ পদত্যাগের ঘোষণা দেন।

নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দলটির ভেতরে বর্তমানে কোনো সাংগঠনিক শৃঙ্খলা নেই। এছাড়া শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কার্যকলাপের কারণে জাতীয় পার্টি দেশ ও জনগণের জন্য বর্তমান কিংবা ভবিষ্যতে কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না বলে তারা মনে করছেন। আর এই কারণেই তারা দল থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে জাতীয় পার্টির সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক রইল না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পদত্যাগকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন— যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্যসচিব ও কেন্দ্রীয় জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম, কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জি এম হাসান, শার্শা উপজেলা সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার ও যশোর সদর উপজেলা সভাপতি মো. শফিয়ার রহমান।

এছাড়া পদত্যাগকারীদের তালিকায় আরও আছেন— মনিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিল্লাল হোসেন, মনোহরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মনিরামপুর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ নেতা সাইফুল ইসলাম, মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান।

একই সাথে শার্শা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন, যশোর জেলা জাতীয় পার্টির কমিটির সদস্য মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গণি সরকার, মাস্টার ফিরোজ এবং সদর উপজেলার সহ-সভাপতি ও জেলা কমিটির সদস্য সেকেন্দার আলীসহ জেলা ও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পদের মোট ২৬ জন নেতা এই পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একযোগে এত বিপুলসংখ্যক শীর্ষ ও তৃণমূল নেতার পদত্যাগের ফলে যশোরে জাতীয় পার্টির সাংগঠনিক অস্তিত্ব চরম সংকটের মুখে পড়ল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)