Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৬:১৮ পিএম
শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৪টায় যশোর শহরের চিত্রার মোড়স্থ বিদ্যুৎ বিভাগ-২ প্রাঙ্গণে জেলা শ্রমিক দলের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আবু জাফর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খাঁন (খোকন) এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু শ্রমিক দলের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফরিদ আহমেদ,  জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন,  জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোহম্মদ সোহেল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম রানা,    শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা মনিরুল ইসলাম,  শ্রমিক দল নেতা আবু জাফর,  শ্রমিক দল নেতা নেছারউদ্দিন পান্না,  শ্রমিক দল নেতা মাহবুবুর রহমান। 

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক দল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)