নিজস্ব প্রতিবেদক
জামায়াতের যশোর জেলা কার্যালয় মিলনায়তনে “অগ্রসর কর্মী শিক্ষাশিবির চলছে। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার অগ্রসর কর্মী শিক্ষাশিবির আজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় জেলা কার্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচী শুরু হয়।
অনুষ্ঠানে জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন জেলা সহকারি সেক্রেটারি মো. গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, সহকারি সেক্রেটারি মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন শহর সহকারি সেক্রেটারি কে এম আশরাফ এবং আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
স্বাগত বক্তৃতায় বক্তারা সংগঠনের আদর্শিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের প্রতিটি কর্মীকে নৈতিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে বক্তারা সংগঠনের কর্মপদ্ধতি, দাওয়াতি কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষাশিবিরে ১৫০ জন অগ্রসরকর্মী অংশ নেয়। বিকেল ৫টায় এ কর্মসূচি শেষ হয়।
ধ্রুব/এস.আই