Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

একদিনে বজ্রপাতে ৬ জেলায় ১২  মৃত্যু

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ১২:২৭ এ এম
একদিনে বজ্রপাতে ৬ জেলায় ১২  মৃত্যু

ছবি: ফাইল

 

শনিবারএকদিনেই দেশের ৬ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৫জন, রংপুরে ২জন, নেত্রকোনার একজন, কিশোরগঞ্জে একজন, ময়মনসিংহে ২জন ও হবিগঞ্জে একজন রয়েছেন।

সুনামগঞ্জের হাওড়ে বজ্রপাতে ৫জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এর মধ্যে ধর্মপাশা উপজেলায় ২জন, তাহিরপুরের একজন, জামালগঞ্জের একজন ও দিরাই উপজেলার একজন মারা যান।

ধর্মপাশায় বজ্রপাতে নিহতরা হলেন হবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৫)। হবিবুর উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা। রহমত উল্লাহর বাড়ি জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে। দুপুরে তাহিরপুর উপজেলায় আবুল কালাম (২৮) নামে একজন বজ্রপাতে মারা যান। তিনি উপজেলার জামলাবাজ গ্রামের বাসিন্দা। জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে নুরুজ্জামান (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর ইউনিয়নের চানপুরে। দিরাই উপজেলায় কালিয়াকোটা হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়। তিনি উপজেলার আশনাবাজ গ্রামের বাসিন্দা।

দুপুরে রংপুরের মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের মিলন রায় (৩০) ও রামেশ্বরপাড়া গ্রামের আবু তালেব (৫৫)।স্থানীয়রা জানান, শনিবার সকালে পাশের ছোট শালমারা বিলে মাছ ধরতে যান জেলেরা। দুপুরে হঠাৎ করে ওই এলাকায় পরপর কয়েকটি বজ্রপাত হয়। এতে সাতজন আহত হন। তাদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিলন ও আবু তালেব মারা যান।

নেত্রকোনার আটপাড়া উপজেলায় বজ্রপাতে কৃষক আলতু মিয়ার (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে আলতু মিয়া বাড়ির পাশের একটি খেতে গরুর জন্য ঘাস কাটতে যান। সাড়ে ১০টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বেলা ১১টার দিকে তিনি বাড়িতে না ফেরায় তার ভাই নজরুল ইসলাম খোঁজ নিতে মাঠে যান। সেখানে গিয়ে তিনি আলতু মিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুনধর এলাকার বড় হাওড়ে ধান কাটতে গিয়ে দুপুরে বজ্রপাতে কৃষক হলুদ মিয়ার (৩৭) মৃত্যু হয়েছে। তিনি করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে তারা মারা যান। নিহতরা হলেন. গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মুদিদোকানি রহমত আলী (৩০) ও গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মমতাজ আলী খান (৫৮)।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক সুনাম উদ্দিনের (৬০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা

 

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)