Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেজপাড়ায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৬ পিএম
বেজপাড়ায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার

যশোর শহরের বেজপাড়া এলাকায় ছয় দিনের ব্যবধানে ফের একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিউ বেজপাড়া পিয়ারী মোহন রোডের রানার অফিসের পাশের পরিত্যক্ত মাঠ থেকে সাদা শপিং ব্যাগে রাখা বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে। এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর একই এলাকা থেকে আরও একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)