ধ্রুব নিউজ
ছবি: ধ্রুব নিউজ
যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেনের উদ্যোগে সেপ্টেম্বর মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
আয়োজন সম্পর্কে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন জানান, ইউনিয়ন সংস্কার ও উন্নয়নে বিভিন্ন সেক্টরভিত্তিক সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসজুড়ে পুরো ইউনিয়ন জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রহমত আলী এবং ইউনিয়ন টিমের সদস্য মো. ওহেদুজ্জামান চঞ্চলসহ স্থানীয় নেতৃবৃন্দ।