Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পুস্তক প্রকাশক সমিতি খুলনা বিভাগীয় কমিটি গঠন সভাপতি আলমগীর ও সম্পাদক জসিম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ১০:০৬ পিএম
পুস্তক প্রকাশক সমিতি খুলনা বিভাগীয় কমিটি গঠন  সভাপতি আলমগীর ও সম্পাদক জসিম

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য মো. আলমগীর সভাপতি এবং জসিম উদ্দিন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোর শহরের একটি স্থানীয় হোটেলে বাপুস যশোর জেলা শাখার আয়োজনে এ বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়।

বাপুস খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি মো. আলমগীর এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিচালক আমিনুর রহমান, আরাফাত ফয়সল সরকার, ইমরুল কায়েস ও সাইফুল ইসলাম শুভ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খান।

সভায় খুলনা বিভাগের ১০টি জেলা—যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে সর্বসম্মতিক্রমে নতুন বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)