Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৯:৫৪ পিএম
ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫

বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দেয়। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকালে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকালে মহাসড়কে একটি ডিমবাহী পিকআপ উল্টে যায়। পরে পিকআপটি উদ্ধার করতে পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে যায়। উদ্ধারকাজ চলাকালে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)