নিজস্ব প্রতিবেদক
পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহরের ৭ নম্বর ওয়ার্ড। ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের ৭ নম্বর ওয়ার্ডে(শংকরপুর) পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে শহরের শংকরপুর টার্মিনাল এলাকার পানিবন্দি পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এই খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এই মানবিক সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শহর শাখার আমীর মাওলানা ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থানীয় নেতা ইউনুস তরফদার ও ফারুকসহ ওয়ার্ডের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
খাবার বিতরণকালে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শংকরপুর এলাকার বহু পরিবার পানিবন্দি হয়ে চরম খাদ্যসংকটে পড়েছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। যতদিন পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন সামর্থ্য অনুযায়ী তাদের এই মানবিক সহায়তা ও পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।