Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে পানিবন্দিদের মাঝে বিএনপির খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৭:২২ পিএম
যশোরে পানিবন্দিদের মাঝে বিএনপির খাদ্য সহায়তা

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন নিজে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেন। ছবি: ধ্রুব নিউজ

ভারী বর্ষণে যশোর পৌরসভার বিভিন্ন এলাকায় প্লাবিত ও পানিবন্দি মানুষের মাঝে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) প্রতিমন্ত্রীর নির্দেশনায় জেলা ও নগর বিএনপির নেতৃবৃন্দ দিনভর পানিবন্দি পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অবিরাম ভারী বর্ষণের ফলে যশোর পৌরসভার বেশ কিছু অঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েন। আকস্মিক এই জলাবদ্ধতায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং অনেকের পক্ষেই খাদ্যের সংস্থান করা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দলীয় নেতাকর্মীদের দ্রুত পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর এবং খাদ্যের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দলীয় নেতাকর্মীরা রান্না করা খাবার নিয়ে শহরের রায়পাড়া, শংকরপুর, বেজপাড়া আনসার ক্যাম্প, টিবি ক্লিনিক মোড়, খড়কি ও আদর্শপাড়াসহ পানিবন্দি সকল এলাকার মানুষের মাঝে হাজির হন।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন নিজে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা শাহজাহান বাবু ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)