Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্ত্রীসহ স্পাইডার শামীম আটক, চুরি করা মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৯:৩২ পিএম
স্ত্রীসহ স্পাইডার শামীম আটক, চুরি করা মালামাল উদ্ধার

ছবি: ধ্রুব নিউজ

যশোরের আলোচিত চুরি মামলার আসামি শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি ও উপশহর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে শহরের শেখহাটি জামরুলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই মালামাল নিজের হেফাজতে রাখার অভিযোগে তার স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টিকেও গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া শাহিন ইসলাম শামীম যশোর শহরের শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে এবং তার স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টি।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন ভোরে শহরের কাজীপাড়া আমির আলী গার্ডেন এলাকার একটি বাড়ির বাথরুমের এক্সহস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ওই ঘর থেকে একটি ল্যাপটপ, প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির পুরো ঘটনাটি ওই বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। এই ঘটনার পর বাড়ির মালিক রেজাউল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি চুরি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর তদন্তের একপর্যায়ে সিসিটিভি ফুটেজ গভীরভাবে বিশ্লেষণ করে পুলিশ। ফুটেজ দেখে চুরির ঘটনার সঙ্গে ‘স্পাইডার শামীম’ নামে পরিচিত শাহিন ইসলামের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শেখহাটি জামরুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম ওই বাড়ির চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টির কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরি করা স্বর্ণালঙ্কার বিক্রি করে পাওয়া নগদ ৫ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ সদস্যরা।

কোতোয়ালি পুলিশ জানায়, শাহিন ইসলাম শামীম দীর্ঘদিন ধরে যশোরে সংঘবদ্ধ চুরি চক্রের একজন সক্রিয় সদস্য হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এর আগেও সে একাধিক চুরির মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। এমনকি খোদ পুলিশ সদস্যদের সরকারি বাসভবনে সংঘটিত চুরির ঘটনাতেও তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালঙ্কার ও মালামাল উদ্ধার করা হয়েছে। তবে প্রতিবারই জামিনে মুক্তি পেয়ে সে আবারও নতুন করে চুরির সিন্ডিকেট গড়ে তোলে এবং অপরাধে জড়িয়ে পড়ে।

শুক্রবার বিকেলে গ্রেপ্তার শামীম ও তার স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টিকে কঠোর নিরাপত্তায় যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)