Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ১২:৩০ পিএম
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। বৃহস্পতিবার সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে, আর এটিই ছিল আমাদের প্রধান শর্ত। খবর আল জাজিরা।

ট্রাম্প বলেন, আজ আমরা ইরানের সঙ্গে বিষয়টি মিটিয়ে ফেলেছি। তিনি আরো দাবি করেন, আমরা একটি দারুণ চুক্তি করছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বিষয়টি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।

এদিকে একইদিন ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, সবচেয়ে বড় কথা হলো ইরানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এর মানে হলো তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরিও করবে না, কিনবেও না।

তিনি আরো বলেন, তাদের (আগের চুক্তিতে) একটি ধারা ছিল যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আমি বললাম, তাহলে কেনার ব্যাপারে কী হবে? তারা বলল, আসলে, আমরা বিষয়টি এর মধ্যে অন্তর্ভুক্ত করিনি। এরপর, দুই দিন পরেই তারা এই শর্তেও রাজি হয়ে গেল। আমরা যা যা চেয়েছিলাম, তার সবকিছুই পেয়েছি।

এর আগে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তির খসড়া সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদনের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তির প্রেক্ষিতে ইরানে বৃহস্পতিবার রাতের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণাও দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে ইরান জানিয়েছে, তারা চুক্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান এবং মিসরসহ সংশ্লিষ্ট সব পক্ষ চুক্তির বিস্তারিত শর্তাবলী অনুমোদন করেছে। তিনি জানান, ইরানের নেতৃত্বের ‘সর্বোচ্চ পর্যায়’ থেকে আলোচনার বিষয়টি অনুমোদিত হওয়ার পর তিনি পূর্বনির্ধারিত হামলা ও বোমাবর্ষণের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। চুক্তির স্থান ও সময় খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে মার্কিন প্রেসিডেন্টের এ দাবির বিপরীতে তেহরান ভিন্ন কথা বলছে। ইরানের সংবাদ সংস্থা ‘ফারস’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির খসড়া এখনো ইরানের পক্ষ থেকে অনুমোদিত হয়নি। এছাড়া ‘তাসনিম নিউজ’ ট্রাম্পের এ ঘোষণাকে নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে, অতীতেও ট্রাম্প এমন ঘোষণা দিয়েছিলেন যা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। যতক্ষণ না ইরান আনুষ্ঠানিকভাবে কোনো সমঝোতার ঘোষণা দেয়, ততক্ষণ পর্যন্ত ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই বলে মনে করছে ইরানের গণমাধ্যম।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)