Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০২:৫১ পিএম
হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ তথ্য নিশ্চিত করেছেন।

টাইমস জানিয়েছে, অ্যাপাচি হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি কোনো যান্ত্রিক ত্রুটির মুখোমুখি হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। ট্রাম্প নিজেও এর কারণ জানাননি। তবে তিনি উল্লেখ করেছেন এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প জানান, হেলিকপ্টারে থাকা দুই পাইলট অক্ষত ও সুরক্ষিত আছেন। কেউ আহত হননি। 

টাইমসের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অ্যাপাচি হেলিকপ্টারের পাশাপাশি ফাইটার জেট ও ড্রোন ব্যবহার করে আসছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর কোনো অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার এটিই প্রথম ঘটনা। এর আগে ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান।

নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে, অ্যাপাচি হেলিকপ্টারগুলো সাধারণত টহল দেওয়ার কাজে ব্যবহার করা হয়। তবে সেন্টকমের পক্ষ থেকে আক্রমণাত্মক মনোভাব প্রদর্শনের অংশ হিসেবে এগুলোকে ইরানের অভ্যন্তরেও পাঠানো হচ্ছিল।

গত রোববার সেন্টকম জানায়, হরমুজ প্রণালিতে যাতায়াতের জন্য হুমকি হয়ে দাঁড়ানো ইরানের দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা অব্যাহত রাখতে সব সময় তৎপর থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)