Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, এলাকায় তীব্র চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ১১:১৭ পিএম
মণিরামপুরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, এলাকায় তীব্র চাঞ্চল্য

যশোরের মণিরামপুর উপজেলায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ৫০ বছর বয়সী ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ইমামুল হোসেন শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর আহত করে। হামলার একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর পরই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ইমামুল হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মৃত্যুর ঘোষণার পর স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)