Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে রাতে দোকান খোলা রাখায় দুই দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ০৭:৫৬ এ এম
যশোরে রাতে দোকান খোলা রাখায়  দুই দোকানিকে জরিমানা

শহরের দড়াটানা মোড়ে স্পোর্টস দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ছবি: ধ্রুব নিউজ

 

সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখায় শহরের দড়াটানা মোড়ে দুইটি স্পোর্টস দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত ৯টার দিকে পরিচালিত অভিযানে “নিউ যশোর স্পোর্টস” ও “সুজন স্পোর্টস” নামের দুইটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে  দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিউল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও ওই দুইটি দোকান খোলা রেখে বেচাকেনা চালিয়ে যাচ্ছিল। সরকারি নির্দেশনা লঙ্ঘনের দায়ে ভোক্তা ও জনস্বার্থ বিবেচনায় দোকান দুইটিকে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)