Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিজিবির হাতে যশোরে প্রায় ১ কেজি সোনাসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৬:৫৮ পিএম
বিজিবির হাতে যশোরে প্রায় ১ কেজি সোনাসহ ভারতীয় নাগরিক আটক

সোনা ও বিদেশী মুদ্রাসহ আটক ভারতীয় নাগরিক ছবি: ধ্রুব নিউজ

যশোরের ৪৯ বিজিরি একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে আজ( বুধবার) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ সময় ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয়  যাত্রীকে তল্লাশি করে ৯০০গ্রাম সোনা(Gold Paste )সহ বিভিন্ন বিদেশী মুদ্রা উদ্ধার ও জব্দ করা হয়। বৈদেশিক মুদ্রা ও সোনার সর্বমোট বাজার মূল্য এক কোটি তিরানব্বই লক্ষ বিয়াল্লিশ হাজার এগার টাকা বলে ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এদিন সন্ধ্যায় জানানো হয়।

উদ্ধারকৃত বিদেশী মুদ্রার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশী টাকাও রয়েছে।
আটককৃত ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায়, তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে যাতায়াত করেন। তিনি গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ ভারতের মুম্বাই হতে বিমানে দুবাই যান। পরবর্তীতে দুবাই হতে ঢাকা এবং সড়ক পথে ঢাকা হতে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন বলে বিজিবিকে জানিয়েছেন।
আটককৃত ওয়াজিদ আলী আমিন আহমেদ  মুম্বাই এর অদুরে ভিওয়ান্দি, থানে শহরের বাসিন্দা এবং আমিন আহমদ আনসারীর ছেলে।
জব্দকৃত সোনা ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা ও আইনগত  প্রক্রিয়া চলমান।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)