কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
জামায়াতের অসুস্থ কর্মী আমির হামজা রানা চৌধুরীর বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মিন্টু ঢালী ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক কেন্দ্রীয় গণপরিষদ নেতা মিন্টু ঢালী জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় রয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি জামায়াতের অসুস্থ কর্মী আমির হামজা রানা চৌধুরীর বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সদ্য জামায়াতে যোগদানকারী ব্যবসায়ী মিন্টু ঢালী অসুস্থ নেতার পাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের সাথেও তিনি কুশল বিনিময় করেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মিন্টু ঢালী কোটচাঁদপুর পৌর ও উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয় রাজনৈতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে।
নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে মিন্টু ঢালী বলেন, আমি কোটচাঁদপুরের সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। আমি এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করি।