Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সিকেডি হাসপাতালের চাঁদাবাজি মামলার প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ০৬:৩৫ পিএম
সিকেডি হাসপাতালের চাঁদাবাজি মামলার প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

প্রধান আসামি মো. মঈন উদ্দিন ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মঈন উদ্দিনকে (৪২) নড়াইল থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন দাদনতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজধানীর শ্যামলীতে গত ১০ এপ্রিল সংঘটিত চাঁদাবাজির মামলার ১ নম্বর পলাতক আসামি মঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মঈন উদ্দিন মো. মফিজুর রহমানের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, মঈন উদ্দিনসহ অন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন সকালে তারা ভুক্তভোগীর শ্যামলীর বাসায় গিয়ে চাঁদা দাবি করে। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

এ ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকায় শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)