Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১৩ এপ্রিল যশোরে আসছেন শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধি বিশেষ প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৬ এপ্রিল,২০২৬, ০৮:২৩ পিএম
১৩ এপ্রিল যশোরে আসছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ছবি: সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডে আসছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আগামী ১৩ এপ্রিল তিনি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ১০ জেলার এসএসসি পরীক্ষা কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভায় শান্তিপূর্ণ, নকলমুক্ত ও গ্রহণযোগ্য পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেবেন তিনি।

মন্ত্রীর আগমনের খবরে যশোর বোর্ডে কর্মতৎপরতা বেড়েছে। বোর্ড চত্বরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ। প্রধান ফটক ও দেয়ালগুলো সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। বোর্ডের বিভিন্ন দপ্তরে কাজের গতি বাড়াতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

বোর্ড সূত্র জানায়, মন্ত্রী বোর্ড পরিদর্শনের পাশাপাশি ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করবেন। মতবিনিময় সভায় যশোর বোর্ডের ২৯৯ জন কেন্দ্রসচিব ছাড়াও মাদ্রাসা বোর্ডের আওতাধীন এই অঞ্চলের ৯১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৮৫ জন কেন্দ্রসচিব অংশগ্রহণ করবেন। প্রায় ৫০০ জনের এই বিশাল সভাটি আয়োজনের জন্য ভেন্যু নির্ধারণসহ যাবতীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম জানান, ‘আমরা মন্ত্রীর সফরের বিষয়ে খবর পেয়েছি এবং সে অনুযায়ী কাজ শুরু করেছি। সোমবার বিকেল পর্যন্ত আনুষ্ঠানিক চিঠি না পাওয়ায় পুরো কর্মসূচি এখনই জানানো সম্ভব হচ্ছে না। তবে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভাটি প্রধান অনুষ্ঠান হিসেবে থাকছে। ৫০০ জনের স্থান সংকুলান হয় এমন ভেন্যু খোঁজা হচ্ছে। আশা করছি সবকিছু সফলভাবে সম্পন্ন হবে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)