Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ: গর্ভবতী নারীসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৯:১৩ পিএম
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ: গর্ভবতী নারীসহ নিহত ১০

ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর একটি মর্গের বাইরে অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে ছবি: সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলায় একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

​স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীদের সূত্রে জানা যায়, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত ওই অ্যাম্বুলেন্সটিতে সিলিন্ডার পরিবর্তনের কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো অ্যাম্বুলেন্সে ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

​দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সের ভেতরে এক গর্ভবতী নারী ছাড়াও পিপিএইচআইয়ের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সচালক, একজন নিরাপত্তাপ্রহরী ও অপর এক কর্মী উপস্থিত ছিলেন। আগুনে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া হতাহতদের মধ্যে কয়েকজন অ্যাটেনডেন্ট ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

​ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। আহতদের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুজন মিডওয়াইফ ও একজন নারী অ্যাটেনডেন্ট রয়েছেন। তাদেরকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য মিথির সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

​এই আকস্মিক ও হৃদয়বিদারক দুর্ঘটনাটি থরপারকারের ভঙ্গুর স্বাস্থ্যসেবা ও জরুরি পরিবহনব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। পাকিস্তানের শুষ্কতম ও অন্যতম বৃহৎ এই জেলার বিশাল এলাকাজুরে মরুভূমি বিস্তৃত থাকায় সাধারণ মানুষ চিকিৎসার জন্য মূলত সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর ওপরই ভরসা করে থাকেন। এ ধরনের ট্র্যাজেডি প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য খাতের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)