ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। ছবি: ধ্রুব নিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
শনিবার (৩০ মে) সকালে ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাবিরা নাজমুল, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদউন নবী মুরাদ, কাজী আবদুস সাত্তারসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান তারা।
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।