Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

শার্শা (যশোর) প্রতিনিধি শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ৩০ মে,২০২৬, ০৭:৩৭ পিএম
শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকালে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে আলোচনা সভা, মোনাজাত এবং বিকেলে দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মো. খায়রুজ্জামান মধু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তার অবদান ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন দেশের মানুষের হৃদয়ে আজও জীবন্ত। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)